ভাঙড়ে ফের আইএসএফে ভাঙন। ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নং বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের হাত ধরে যোগ দেয় তৃণমূলে।
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এলাকায় মিছিল করেন সদ্য দলবদলুরা। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মূলক কাজের জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানান খাইরুল ইসলাম। যদিও ভগবানপুর অঞ্চলের আইএসএফ নেতা বাবুসোনা মোল্লা বলেন, “ওঁরা নিজেদের লোক সাজিয়েই যোগদান করিয়েছে, আমাদের কোনও লোক তৃণমূলে যোগ দেয়নি।”
যোগদান নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় অবজার্ভার শওকত মোল্লা জানান, “শুধু ভগবানপুর নয় ভাঙরের সর্বত্রই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন অনেকে । বিধানসভা ভোটে যারা ভুল বুঝে আইএসএফ করেছিল তারা তৃণমূলে যোগদান করছে আগামী দিনে যা এলাকায় তৃণমূলকে অনেক বেশি শক্তিশালী করবে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

