গত ২৭ নভেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়াতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিনটি হাতির । মৃত্যুর পরিপেক্ষিতে স্বঃপ্রণোদিত মামলা দায়ের হয় জাতীয় পরিবেশ আদালতে (পূর্ব জোন কলকাতা) ।
এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে এনজিটির তরফে আগামী ২রা জানুয়ারীতে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর, কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রক জলবায়ু পরিবর্তন দপ্তর, রাজ্যের প্রধান মুখ্য বনপাল, রাজ্যের পরিবেশ সচিবকে জবাবদিহি করতে বলেছে এনজিটি(ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল)। উল্লেখ্য, রাজাভাতখাওয়ার রেলে কাটা পরে মর্মান্তিকভাবে ৩ টি হাতির মৃত্যু হয়েছিল ২৭ নভেম্বর । বিভৎস ওই ঘটনার খবর বিস্তারিত ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় । এরপর বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যমের খবরকে সামনে রেখে পরিবেশ আদালত এই মামলার আদেশ জারি করেছে বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজাভাতখাওয়ায় রেলে হাতি মৃত্যুর ঘটনায় বনদফতরের তরফে সরাসরি রেলের গতিবেগকে দায়ী করা হয়েছে । ২৭ নভেম্বর ঘটনার পরপর রাজাভাতখাওয়া শিকারি রেল গেটের কাছেই শিলিগুড়িগামী পার্সেল ট্রেনটিকে আটক করে বনদফতর । আটক হওয়া ট্রেনটিকে এরপর কালচিনি রেল স্টেশনে নিয়ে রেখে দেওয়া হয় । ঘটনার জেরে রেলের চালকের বিরুদ্ধে অভিযোগ আনে বনদফতর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

