।। স্বর্ণালী মান্না ।।
আবারও সহ সাংসদ মহুয়া মৈত্রের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । শনিবার ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে এথিক্স কমিটির রিপোর্ট অনুযায়ী তাড়াহুড়োতে সিদ্ধান্ত না নিতে আর্জি জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন । এই মামলায় সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ জানায় এথিক্স কমিটি । এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন বলে জানা যায় । চিঠিতে তিনি অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন, তাড়াহুড়োর বশে যেন তিনি কোনও সিদ্ধান্ত না নেন ।
আগামী সোমবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা । তারপরেই মহুয়া মৈত্রের ক্যাশ ফর কয়েশ্চেন বিতর্ক নিয়ে একটি সিদ্ধান্তে পৌছবে লোকসভা । তার আগেই মুর্শিদাবাদে এক সাংবাদিক বৈঠক ডেকে এই বিষয়ে জানালেন । এথিক্স কমিটির সুপারিশ মেনে তাড়াহুড়ো করে মহুয়াকে সাসপেন্ড না করার আবেদন। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েও চিঠিতে তোলা হয়েছে একাধিক প্রশ্ন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

