প্রাথমিক চাকরির নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে সিবিআই অভিযান শেষ করে ফিরে গেলেন আধিকারিকরা । বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
প্রায় আটঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর সিবিআইয়ের প্রতিনিধি দল ফিরে গেলেন । জানা যাচ্ছে এদিনের অভিযানে অনেক নথিপত্র সংগ্রহ করেছেন তাঁরা । বড়ঞার কুলি চৌরাস্তা এলাকায় অবস্থিত আল হিলাল মিশন টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট বিএড ও ডিএলএড কলেজে যান তাঁরা । আনারুল হক আনসারী ওরফে ঝান্টুকে নিয়ে আসা হয় সেই কলেজে । তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এদিন ।
সুত্রের খবর ঝান্টু আনসারির ছোট ছেলে তথা সুজল আনসারির ছোট ভাই চঞ্চল আনসারীর মোবাইল সিজ করা হয়েছে এদিন । অন্যদিকে বেশ কিছু ‘OMR sheet’ সহ একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে । জানা যায়, সেই ডায়েরিতে বিভিন্ন চাকরি প্রার্থীদের থেকে পাওয়া টাকা পয়সা লেনদের কথা উল্লেখ আছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

