ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ইডি আধিকারিক

।। স্বর্ণালী মান্না ।।

তামিলনাড়ুতে ইডি দফতরে চলল তল্লাশি । শুক্রবার তল্লাশি চালাল অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চ। এক ইডি আধিকারিকের ঘুষ নেওয়ার অভিযোগে চলল এই তল্লাশি অভিযান । গ্রেফতার হলেন ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি ।

শুক্রবার রাতভর তল্লাশি চলল তামিলনাড়ুর মাদুরাইয়ের ইডি-র দফতরে । ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তামিলনাড়ুর এক আধিকারিককে । ধৃত আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি । বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল ঘুষ নেওয়ার । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, যে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ইডি-র মামলা চলছিল তাঁদেরকে ফোন করে ভয় দেখিয়ে টাকা নিতেন তিনি । সেই সকল ব্যবসায়ীদের মামলাগুলি নতুন করে শুরু করা হবে বলে ভয় দেখিয়ে টাকা নিতেন তিনি; এমনটাই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে ।

এই ধরণের কিছু অভিযোগ পেয়ে শুকবার রাতেই তাঁকে গ্রেফতার করে তামিলনাড়ুর রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা । ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চের হাতে গ্রেফতার হন অঙ্কিত তিওয়ারি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube