বিপুল পরিমাণ ফেনসিডিল সহ এক বাংলাদেশী সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদ সুতি থানার পুলিশ। শনিবার ভোররাতে সুতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের মধ্য পাড়া এলাকার লিচু বাগান থেকে গ্রেফতার করা হয় তাদের।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সহিদুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে সহিদুলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় হলেও জাহাঙ্গীর আলমের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকা।
ধৃতদের কাছ থেকে ২৯৩ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোন উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই দুই ব্যক্তি তার তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ সুতি থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

