শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ডিসেম্বরের শহরে কলকাতায় উৎসবের আমেজ বরাবরই থাকে । বছরভর সিনেমা প্রেমী বাঙালি ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন , কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ।

 আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত । এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বলিউড নক্ষত্রেরা । তাঁদের মধ্যে অন্যতম হলেন অনিল কাপুর ও সলমন খানের মতো তারকারা ।সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা ।তবে এই বছরের চলচ্চিত্র মরশুমের প্রধান আকর্ষণ ‘ভাইজান’ ।চলতি বছরের মে মাসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন ভাইজান । সূত্র মারফত , জানা গিয়েছিল ভাইজানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর অনুরোধে উপস্থিত থাকার কথা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । সূত্রের খবর , এই বছর চলচ্চিত্র উৎসবে  নাও উপস্থিত থাকতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান ।

 মরশুমের আরও এক নতুন আকর্ষণ হল এই বছর সিঙ্গেল স্ক্রীনের সঙ্গে তাল মিলিয়ে মাল্টিপ্লেক্সেও দেখানো হবে চলচ্চিত্র উৎসব । ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯ টি ছবি দেখানো হবে এইবারের চলচ্চিত্র উৎসবে ।বলা বাহুল্য যা শুনে সিনেমাপ্রেমী মানুষেরা আনন্দে ডগমগ হয়ে উঠেছে । ২০২৩ এর চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসাবে বেছে নেওয়া হয়েছে মহানায়াক উত্তম কুমার ও তনুজার অভিনীত ‘দেয়া নেয়া’ ।

 কথিত আছে সব ভালো যার শেষ ভালো তার । তাই বলা যায় এই বছরও খুব সাফল্যের সাথে অনুষ্ঠান চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube