কনটেইনারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল রেল ওভারব্রিজ । দক্ষিণপূর্ব রেলের হাওড়া থেকে সাঁতরাগাছির পথে ব্যাহত হল ট্রেন চলাচল । ঘতনাটি ঘটে শুক্রবার গভীর রাতে । তবে শনিবার ট্রেন চলাচল আবারও শুরু হয় বলে জানা গিয়েছে ।
দাসনগর ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া আমতা রোডে দাসনগর রেলওভার ব্রিজের তলা দিয়ে যেতে গিয়ে বেপরোয়া ভাবে একটি বড় কন্টেনার ধাক্কা মারে দাসনগর রেল ওভারব্রিজে । ঘটনাটি শুক্রবার রাত পৌনে দুটো নাগাদ ঘটে । দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে যান চলাচল সহ ট্রেন চলাচলও ব্যাহত হয় ।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও । পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ওই কন্টেইনারটি ধাক্কা মারার ফলে ট্রেন লাইনের কোনো ক্ষতি হয়ে থাকতে পারে । এই ভাবনায় সঙ্গে সঙ্গে এক পুলিশ কর্মী দাসনগর টিকিট কাউন্টারে খবর দেন । ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা । দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর সরানো হয় সেই লোহার এঙ্গেলকে ।
তবে শনিবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে ট্রেন চলাচল আবারও শুরু হয় বলে জানা গিয়েছে । দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এখন ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে । তবে ঘটনার পর থেকে কনটেইনারের চালক পলাতক বলেই পুলিশ সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

