চাকরির আবেদন নিয়ে হাতে টানা হুইল চেয়ারে করে নবান্নের পথে রওনা দিলেন চাকরিপ্রার্থী । দু’বার এসএসসি উত্তীর্ণ হয়ে ও একবার এক নম্বরের জন্য টেট পরীক্ষায় না পাস করতে পারা মালদহের নিখিল সরকার শনিবার গেলেন নবান্নের পথে । তবে হাওড়া ব্রিজে পৌঁছতেই আটক হলেন পুলিশের হাতে ।
শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হলেও মানসিক জোর তাঁর অটুট । তারই জলজ্যান্ত উদাহরণ মালদহের বাসিন্দা নিখিল সরকার । তাঁর দাবি ২০০৭ সালে বাংলায় এমএ এবং পরবর্তীতে বিএড পাশ করার পর ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি । তার পরবর্তীতে একবার টেট পরীক্ষায় বসলেও তিনি জানান এক নম্বরের জন্য পাশ করতে পারেননি তিনি ।
বর্তমানে তাঁর বয়স ৪৫ বছর । নিখিল সরকারের এই বছরই সরকারি চাকরি পাওয়ার শেষ বছর । বাড়িতে এক দিদির সঙ্গেই থাকেন নিখিল । ছোট থেকেই নিখিলের দুটি পা সচল না হওয়ায় হুইল চেয়ারই তাঁর ভরসা । পড়াশোনায় অত্যন্ত মেধাবী নিখিল কখনই চান না জীবন নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে । এই কারণেই তাঁর চাই একটি চাকরি ।
শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মনের জোর নিয়েই ২৭শে নভেম্বর মালদহের মন্দাই গ্রাম থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা চাকরির আবেদন নিয়ে । তাঁর একটি চাকরির খুব প্রয়োজন এবং সেই চাকরির আবেদনই তিনি আজ করবেন । তিনি তাঁর বন্ধু মহ: আনিসুর রহমনকে সঙ্গে নিয়ে প্রথমে ট্রেনে শিয়ালদা, তারপর সেখান থেকে হাত চালিত সাইকেলে শনিবার নবান্নর পথে অগ্রসর হন । তবে হাওড়া ব্রিজে পুলিশ তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

