নিউজটাইম ওয়েবডেস্ক : দুর্যোগের সময় নিজেদের প্রাণের তোয়াক্কা করেন না তাঁরা । অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়েন অথচ তাঁদের নিয়োগ নিয়েই নেই কোনও নিশ্চয়তা । এমনই কিছু অভিযোগ নিয়ে রবিবার বালুরঘাটে সুকান্ত মজুমদারের সাথে দেখা করলেন দুর্যোগ মোকাবিলায় “আপদা মিত্র” প্রশিক্ষণপ্রাপ্তরা ।
দুর্যোগ মোকাবিলায় “আপদা মিত্র” প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধির দাবিতে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের সাথে দেখা করে স্মারকলিপি জমা দিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা । রবিবার বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি জমা দেন তাঁরা । এই প্রসঙ্গে তাঁদের দাবি, দুর্যোগের সময় তাঁরা প্রাণের বাজি রেখে উদ্ধার কার্যে নেমে পড়লেও কেন্দ্র বা রাজ্য কোন সরকারই তাঁদের উন্নয়নের কথা ভাবছেন না । তাঁরা একথাও স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র অথবা রাজ্য যেইই “আপদা মিত্র” প্রশিক্ষণ প্রাপ্তদের শীঘ্রই নিয়োগ করবে তাঁরা আগামী লোকসভা নির্বাচনে সেই মতো সিদ্ধান্ত নেবেন । এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী দিনে কীভাবে তাঁদের এই সমস্যাগুলির সুরাহা হয় তা তিনি দেখবেন । এই নিয়ে দরখাস্ত অথবা যদি পরবর্তীকালে আদালতেরও দ্বারস্থ হতে হয় সেই নিয়েও চিন্তাভাবনা করা হবে । একই সঙ্গে তিনি জানান, এই বিষয়ে দেশের গৃহমন্ত্রীকেও এই বিষয়ে তিনি জানাবেন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

