একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। রেল ট্র্যাকের রক্ষনাবেক্ষন, ওভারহেড, সিগন্যালের কাজের জন্য বিগত কয়েক মাসেই প্রায় প্রত্যেক শনি ও রবিবার দফায় দফায় হাওড়া স্টেশনে বাতিল হয়েছে একাধিক লোকাল। সময় বদলে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনেরও। প্রায়শই একই ছবি দেখা গিয়েছে শিয়ালদহতেও। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চারদিন হাওড়ায় ট্রেন বাতিলের ঘোষণা করে দিল পূর্ব রেল। একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও থাকছে বদল। কারণ অবশ্য একই ।
রেলের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডিসেম্বরের ১, ২, ৪ ও ৫ তারিখ বাতিল থাকছে হাওড়া ও বর্ধমানের আপ ও ডাউনের দু’টি ট্রেন। তবে শুধু লোকাল নয়, একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। তালিকায় থাকছে ভাগলপুর – SMVT বেঙ্গালুরু অঙ্গা এক্সপ্রেস, মুজাফফরপুর – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস, নতুন তিনসুখিয়া – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস, শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল অ্যারোনাই এক্সপ্রেস, গুয়াহাটি – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

