ফের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞায়। দিন কয়েক ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছে মুর্শিদাবাদের বড়ঞায়, কোথাও মহাদেবের মুন্ডু চুরি, তো কোথাও দেবী প্রতিমা চুরির চেষ্টা। এবার ফের বড়ঞার সাহোড়া সঙ্কটশ্বরি মন্দিরে দুঃসাহসিক ভাবে চুরির ঘটনায় খোয়া গেলো মায়ের মূর্তিতে থাকা মুকুট সহ বিভিন্ন অলঙ্কার ও সামগ্ৰী।
উল্লেখ্য, এই নিয়ে এই মন্দিরে পর পর দু’বার ঘটলো এমন চুরির ঘটনা। যার জেরেই আতঙ্ক বাড়ছে এলাকায়। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে আবেদন করেছেন মন্দির কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে যখন মন্দির খুলতে আসেন তখন দেখা যায় মন্দিরের তালা ভাঙা । এছাড়াও মন্দিরের মায়ের মুকুট ও অলঙ্কার চুরি গিয়েছে। তালা ভাঙা অবস্থায় পড়ে আছে মন্দিরের গেট। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ । পুলিশ গিয়ে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

