দুধের শিশুকে দুধের মধ্যেই বিষ মিশিয়ে খুন করল তারই বৌদি । বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার বয়রাগাছি এলাকায় । ঘটনায় এলাকায় ছড়াল ব্যপক চাঞ্চল্য । শনিবার ধৃতকে আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
মৃত শিশুর নাম সুমি সিং, তাঁর বয়স হয়েছিল ৩ বছর । সুমির জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয় । এরপর থেকে একরত্তি শিশুটির দেখভালের দায়িত্ব নেন তার বাড়ির পাশেই থাকা তার পিসি-পিশেমশাই ও তাঁদের ছেলে রঞ্জিত সরদার ।
বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যান বলে খবর । তবে সেই সময় বাড়িতে ছিলেন রঞ্জিতের সদ্য বিবাহিত স্ত্রী সাথী সরদার । তিনি সবাইকে জানান পড়ে গিয়ে সুমি অসুস্থ হয়ে গিয়েছে । এলাকার বাসিন্দারা তাকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান । সেখানে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনায় চিকিৎসকদের সন্দেহ হয়েছিল শিশুটি কোন ভাবে বিষ খেয়েছে । সে কথা কানাঘুষো শুনতে পেয়ে শুক্রবার বিকেলে শিশুর সঙ্গে তখন বাড়িতে থাকা সাথী সরদারকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন । সূত্রের খবর, সেই সময় এলাকার এক ব্যক্তি কিছু চাল নিয়ে এসে বলেন, শিশুটির যে ক্ষতি করেছে সে এই চাল খেলে রক্ত বমি উঠে মারা যাবে । তখন সাথী সেই চাল খেতে অস্বীকার করে এবং জানায় শিশুটিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে সে নিজে হাতে খাইয়ে দিয়েছে । কারণ হিসাবে সে জানায় তার থেকেও শিশুটিকে বাড়ির সদস্যরা বেশি ভালোবাসে তাই সে এমন একটি কাজ করেছে ।
এলাকার বাসিন্দারা এবং পুলিশ প্রশাসন পুরো বিষয় শুনেই একেবারে হতবাক হয়ে গিয়েছেন । অভিযুক্ত সাথীর কুকীর্তির কথা পুলিশ জানতে পেরে তাঁকে রাতেই আটক করে নিয়ে যায় । শনিবার ধৃতকে আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে । অভিযুক্তের স্বামী সহ এলাকার বাসিন্দারা তাঁর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

