চলতি বছরে পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০ টিরও বেশি হিমঘরে আলু মজুত আছে। ২০২৩ সালে এই হিমঘর গুলিতে ১৩ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ৫৯৪ প্যাকেট আলু মজুত ছিলো। এখনো প্রায় দেড় কোটিরও বেশি আলু মজুত আছে। নভেম্বরে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হিমঘর গুলিতে আলুর ভাড়া ছিল কুইন্টাল প্রতি ১৮৯ টাকা ৮০ পয়সা। হঠাৎ করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ১ ডিসেম্বর থেকে হিমঘরের ভাড়া বৃদ্ধি। দক্ষিণ বঙ্গের হিমঘর গুলিতে কুইন্টাল প্রতি ১৮ টাকা ৬৬ পয়সা এবং উত্তরবঙ্গের হিমঘর গুলিতে কুইন্টাল প্রতি ১৯ টাকা ১১ পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়। শনিবার থেকে দক্ষিণবঙ্গের হিমঘর গুলিতে ভাড়া বেড়ে দাঁড়ালো কুইন্টাল প্রতি ২০৮ টাকা ৪৬ পয়সা।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধির ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষক থেকে শুরু করে আলু ব্যবসায়ীদের। কৃষকরা জানাচ্ছেন বর্তমানে আলুর দাম নেই, রাসায়নিক সারে কালোবাজারি হচ্ছে তার ওপর এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে তাদের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

