মদ খেয়ে রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করায় উত্তেজিত মহিলারা মদের দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দিল । অবৈধ মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ-সাত বছর ধরে দোঁবাধিতে এগরা- কাঁথি রাজ্য সড়কের ধারে রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারবার। সন্ধ্যা হলেই বসে যেত মদের আসর। সেইখানেই আট থেকে আশি সকলেই মদের প্রতি আসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারে গিয়ে মেয়েদের উপর অত্যাচার চালাত বলে অভিযোগ এলাকাবাসিদের ।
গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পুলিশ- প্রশাসন ও আবগারি দফতরে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামের এক মহিলা জানিয়েছেন, এই বেআইনি মদ দোকান থেকে আবগারি ও পুলিশ প্রতি মাসে মোটা টাকা মাসোয়ারা নেয়। সেই কারণেই প্রশাসনের কোন হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ ।
এলাকার মহিলারা জানান বালিঘাই এলাকার কিছু যুবক দোঁবাধিতে এসে মদ খেয়ে রাস্তাঘাটে তাদের উত্যক্ত করে। শুক্রবার রাতে উত্তেজিত মহিলা বাহিনী দোঁবাধিতে একটি অবৈধ ও বেআইনি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। এদিন তাঁরা কয়েকশো লিটার মদ নষ্ট করেন । পাশাপাশি দেশি ও বিদেশি মদ নষ্ট করা হয় । রাস্তার উপরে পড়ে রয়েছে শুধুই ভাঙা কাঁচ। তবে এদিন অবশ্য পুলিশ-প্রশাসনের দেখা মেলেনি। কিন্তু বেআইনি মদের দোকানের মালিক বিশু জানা পলাতক বলে সূত্রের খবর ।
গ্রামবাসীদের দাবি, যদি এখানে আবারও অবৈধভাবে কেউ মদের ঠেক চালায় তাহলে তাঁরা ভেঙে গুঁড়িয়ে দেবেন। যত বড়ো মাপের প্রভাবশালী হোক না কেন কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

