মুর্শিদাবাদের কান্দি থানার গোবরহাটি গ্রামে বিড়াল ভেবে গৃহবধূকে খুনের ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত শুক্রবার।
কান্দি মহকুমা আদালত সূত্রে জানা যায়, গত দশ বছর আগে ফরাক্কার তালকোলা গ্রামের বাসিন্দা বার্নাবাস শোরেনের সঙ্গে বিয়ে হয় নন্দিনী মার্ডির। স্ত্রী নন্দিনী মার্ডিকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন বার্নাবাস শোরেণ। কিন্তু পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে বাঁশ ও ইট দিয়ে খুন করে মাথায় আঘাত করে নন্দিনী মার্ডির।
জানা যায়, গত ১৪ই জুলাই ২০২২ তারিখে মধ্যে রাতে বিড়াল ভেবে স্ত্রী নন্দিনী মার্ডি (২৬) মাথায় আঘাত করে স্বামী বার্নাবাস শোরেণ, ১৫ই জুলাই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই কারণে ১৫ই জুলাই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর দিদি মুনি কিস্কু।
অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত করলে প্রথমে পুলিশ কে বিভ্রান্ত করে স্বামী বার্নাবাস শোরেণ। স্বামী জানিয়েছিল বিড়াল ভেবে গৃহবধূর মাথায় আঘাত করেছি! পুলিশ তদন্ত করে জানতে পারে স্ত্রীকে সন্দেহের বসে খুন করে স্বামী। এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে ১৫ই জুলাই ২০২২ তারিখে। ধৃতের বিরুদ্ধে ৪৯৮ ও ৩০২ ধারায় মামলা রুজু করে কান্দি থানার পুলিশ বার্নাবাস শোরেণের বিরুদ্ধে। শুক্রবার কান্দি দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি জেলা আদালতের বিচারক অরিন্দম দত্ত মোট ১৮জন স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক অরিন্দম দত্ত। এছাড়াও এছাড়াও তিনটি কন্যা সন্তান কে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন বলে জানা গিয়েছে আদালত সূত্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

