।। স্বর্ণালী মান্না । ।
বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম দিলেন এক ফুটফুটে কন্যাসন্তানের । এতদিন অভিনেত্রী শুভশ্রী ও তাঁর পরিচালক স্বামীর পৃথিবী জুড়ে ছিল তাঁদের প্রথম সন্তান ইউভান । সেই পরিবারে যুক্ত হল আরও এক নতুন সদস্য । মেয়ের নাম রাখলেন ইয়ালিনি ।
বরাবরই অভিনেত্রী জানিয়ে এসেছিলেন তাঁর দু’টি সন্তানের পরিকল্পনার কথা । যেমন ভাবা ঠিক তেমনটাই বাস্তবায়িত হল এদিন । পরিবারে নতুন সদস্যের আগমনী বার্তা নিজের এক্স হ্যান্ডেলে সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী । মেয়ে চেয়েছিলেন শুভশ্রী; সেই আশাও পূর্ণ হল তাঁর ।
২০২০ সালে প্রথমবার বাবা মা হন রাজ শুভশ্রী । ছেলের নাম রাখেন ইউভান । আগেই জানিয়েছিলেন ইউভানের একটা খেলার সঙ্গীর কথা ভাবছিলেন তাঁরা । এবার ইউভানকে পাওয়া যাবে ‘দাদা’-র ভুমিকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

