আম্বেদকরের মূর্তি ‘শুদ্ধিকরণ’ বিজেপির, রাজ্য রাজনীতিতে ‘নজিরবিহীন’ ঘটনা

বিধানসভায় আম্বেদকরের মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল বিজেপি। রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তৃণমূলের ধরনাস্থল ‘শুদ্ধিকরণ’ করা হল বিজেপির তরফে । আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস ধরনা দিয়ে স্থানটিকে ‘অপবিত্র’ করেছে বলে দাবি বিজেপির। অন্যদিকে, বিজেপির কর্মসূচির পরেই এদিন আম্বেদকরের মূর্তির সামনে অনুমতি ব্যতীত রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার।

রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন জানান, অনুমতি ছাড়া আম্বেদকর মূর্তির সামনে কোনও পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না। ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ পুলিশকে। জয়েন্ট সিপি সিকিউরিটিকে ব্রিফ করা হয়েছে। বিরোধী দলনেতা বেরিয়ে যাওয়ার পরও সাউথ লবিতে সিকিউরিটি বাড়ানো হচ্ছে। এখন থেকে আর্মস ছাড়া কমব্যাট ফোর্স পাহারা দেবে। আম্বেদকর মূর্তি গার্ডেরল দিয়ে ঘিরে দেওয়া হবে।

গত তিনদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধরনা কর্মসূচি পালন করেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধরনা কর্মসূচি নেয় শাসক দল। সেখানেই শুক্রবার সকালে গঙ্গা জল নিয়ে আসেন বিজেপি বিধায়করা। মাথায় গামছা, কলসী দিয়ে ধরনা স্থানে এসে হাজির হন তাঁরা। এরপর গঙ্গা জল দিয়ে আম্বেদকরের মূর্তি ধুইয়ে দেন তাঁরা। কার্যত, বিধানসভার ইতিহাসে এরকম ঘটনা ‘নজিরবিহীন’ বলেই মনে করছেন অনেকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube