বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলা হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্ত ভার নিতে চলেছে লাল বাজারের গোয়েন্দা শাখা । হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তের দায়িত্ব নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বিজেপির পাঁচ বিধায়ককে নোটিশ পাঠিয়েছে গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত, জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের তলব করেছে। পুলিশ সূত্রে খবর, পাঁচজন বিজেপি বিধায়ককে CRPC-এর 41A ধারায় তলব করা হয়েছে। তাদের কলকাতা পুলিশ সদর দফতরের গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে বলা হয়েছে, সূত্রের দাবি।
শুভেন্দু অধিকারী সহ ১২ জন বিজেপি বিধায়কের নামে অভিযোগ জমা পড়ে হেয়ার স্ট্রিট থানায়, এবং তার ভিত্তিতে হারসি থানা শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । যেহেতু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার রায় অনুযায়ী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন এফআইআর করতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে, তাই এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এফ আই আর এর শুভেন্দু অধিকারীর নাম অন্তর্ভুক্ত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন । পুলিশ সূত্রের খবর এই ৫ জন বিজেপি বিধায়কের নাম :- ১. নীলাদ্রি শেখর দানা, ২. দীপক বর্মন, ৩. মনোজ টিগ্গা , ৪. ড. শঙ্কর ঘোষ এবং ৫. সুদীপ কুমার মুখার্জী । ওঁদের সবাইকে সোমবার তলব করা হয়েছে, কলকাতা পুলিশ সদর দফতরের গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে বলা হয়েছে, সূত্রের দাবি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

