ফরাক্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবতীর

ফরাক্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবতী। পরিবার সুত্রে জানা যায়, ১৯ বছর বয়সী যুবতীর নাম লুসি খাতুন। বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত সাঁকোপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাতটা নাগাদ। লুসি খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন।

প্রতিদিনের মতো লুসি খাতুন শুক্রবার সকালেও থালা বাসন পরিষ্কারের কাজ করছিল এবং তখনই তার সঙ্গে মায়ের সামান্য কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার কিছুক্ষন পরে বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এরপর খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube