নিয়ম না মেনে টেন্ডার করাচ্ছেন তৃণমূলের প্রধান, প্রতিবাদ করায় বিজেপির বিরোধী নেতাকে হেনস্থা প্রধানের স্বামীর, প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির ।
সিন্দানী গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতাকে হেনস্থার প্রতিবাদে হেলেঞ্চা দত্তফুলিয়া সড়কের সিন্দনীতে অবরোধ শুরু করল বিজেপি কর্মী সমর্থকরা । উত্তর ২৪ পরগনার সিন্দানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেতা প্রদ্যুৎ মন্ডল গতকাল প্রধানের কাছে টেন্ডার ওপেন হচ্ছে না কেন জানতে চাইলে তাকে প্রধানের স্বামী তাপস মন্ডল ও তৃণমূল কর্মী কানাই মন্ডল হেনস্থা করে বলে অভিযোগ। আজ বিজেপি কর্মী সমর্থকরা হেলেঞ্চা দত্তফুলিয়া সড়কের অবরোধ শুরু করে । তাদের দাবি বিজেপি সংসদীয় দলের নেতাকে হেনস্তা করেছে প্রধানের লেঠেল বাহিনী । আগামীতে সঠিকভাবে টেন্ডার না ওপেন করলে বাগদা স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শম্পা মণ্ডল
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

