এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মালদার রতুয়ার বাজিতপুর বদনটোলা এলাকার ঘটনা। কী কারণে খুন খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ।
গতকাল রাতে বাড়ির ভেতরে মোষ ঢোকা নিয়ে বিবাদ বাঁধে দুই প্রতিবেশীর মধ্যে। দেব নারায়ণ যাদবের সাথে প্রতিবেশী দিগন যাদবের। অভিযোগ সেই সময় দেবনারায়ণ যাদবকে হাসুয়া দিয়ে কোপানো হয়। কোপানোর অভিযোগ শ্যাম বিহারী যাদব, দিগন যাদব, সদানন্দ যাদব সহ কয়েকজনের বিরুদ্ধে।গুরুতর যখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। এই ঘটনাই রতুয়া থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। নিছকি সামান্য বিবাদকে কেন্দ্র করে এই খুন নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

