পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম বৃদ্ধি হল । শুক্রবার থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু ২২ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতি সিলিন্ডারের দাম হল ১,৯০৮ টাকা হল।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৫৭ টাকা ৫০ পয়সা কমেছিল। অন্যদিকে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও দাম কমেছে বিমানের জ্বালানির। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বিমান জ্বালানির দাম একধাক্কায় কমলো ৪.৬ শতাংশ।
আশঙ্কার কথা, আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিকারীদের সংগঠন ওপেক সহ সহযোগী দেশগুলি তেল উৎপাদনের কথা ঘোষণা করায় ভারতে এই মুহূর্তে পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা থাকছে না বলে মনে করা হচ্ছে। উল্টে জ্বালানি চড়া দরে দেশে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

