শীতের গভীর রাতে ভয়াবহ আগুন ! গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে পর পর পুড়ল তিনটি বাড়ি । ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শুক্রবার রাত্রি দুটো নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত হুড়শী অঞ্চলের পূর্ব মন্ডলপাড়ার সাহুর পাড়া গ্রামে। তখন বাজে রাত্রি দুটো ,শীতের রাতে সকলেই ঘুমে আচ্ছন্ন। এমন অবস্থায় হঠাৎ আগুন ! হই রই চারিদিক , দাউদাউ করে জ্বলতে থাকে আগুন । তাতে আবার ঘরের ভেতর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ , সেই আগুনের তাণ্ডবে পর পর পুড়ে যায় তিনটি বাড়ি ।
আগুন দেখে হতবাক সকলেই, পরিবারের চিৎকার চেঁচামেচিতে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। কিন্তু সে আগুন নিভাতে ব্যর্থ হয়, কারণ ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট আওয়াজের সাথে বিস্ফোরণ হতে থাকে পরপর । দমকলকে ফোন করলে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে এবং আগুন নিভানোর কাজ শুরু করেও কোনও লাভ হয়নি। ততক্ষনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় তিনটি বাড়ি ।
জানা যায়, বাড়িতে থাকা নতুন বাইক, টাকা পয়সা , সমস্ত নথি-পত্র, আসবাবপত্র সবকিছুই পুড়ে শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার উপরে বলে জানা যায়। দিশেহারা তিন পরিবার , সরকারের কাছে সাহায্যের আর্জি ক্ষতিগ্রস্ত পরিবারের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

