হুগলির গুরাপের কংসারিপুর মোড় এলাকায় জাতীয় সড়কে একটি মোটর ভ্যানকে ধাক্কা মারল এক ডাম্পার । এদিনের দুর্ঘটনা মৃত্যু হয় ৪ ।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতদের বাড়ি শিয়াপুর অঞ্চলে । হুগলীর গুরাপে দুর্ঘটনায় মৃত ৪ জনের ময়না তদন্ত হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
এলাকার বাসিন্দারা এদিনের ঘটনার বিষয়ে জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তারা মোটর ভ্যানে চেপে ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন । কিন্তু জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা এক ডাম্পার হঠাৎই ধাক্কা মারে ওই মোটর ভ্যানে । যার জেরে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে চিকিৎসকরা দিবাকর সিং, জীবনদীপ বাউলদাস, মঙ্গল দ্বীপ বাউলদাস ও বিশ্বজিৎ রায়কে মৃত বলে ঘোষণা করেন । জানা গিয়েছে জীবনদ্বীপ এবং মঙ্গলদীপ সম্পর্কে দুই ভাই । পাশাপাশি জানা যায় এলাকার বাসিন্দারা এই গরীব পরিবারগুলিকে সরকারী সাহায্যের জন্য আবেদন করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

