ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

অসমে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের । আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে এক পরিযায়ী শ্রমিকের । রবিবার দুপুরে বাড়ি ফিরল তাঁর নিথর দেহ ।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অসমের করিমগঞ্জে বোরিংয়ের কাজে গিয়েছিলেন সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড় এলাকার যুবক সঞ্জয় মাইতি । বৃহস্পতিবার বিকেলে কর্মস্থলে একটি তাবুতে ছিলেন তিনি । সেই সময় পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাবুর ওপরে পড়ে যায় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ওই যুবকের মৃতদেহ আজ দুপুরে তার বাড়িতে আনা হয়েছে । জানা যায় পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন ওই যুবক । চারজন নিয়ে ওই যুবকের সংসার, পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই নাবালক ছেলে-মেয়ে । রোজগেরে সদস্যকে হারিয়ে অথৈ জলে পরিবারটি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube