জাতীয় সঙ্গীত অবমাননার মামলার তদন্তভার লাল বাজারের গোয়েন্দা শাখার হাতে

বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার মামলার দায়িত্বে এবার লাল বাজারের গোয়েন্দা শাখা । লালবাজার সূত্রের খবর, হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্ত ভার নিতে চলেছে লাল বাজারের গোয়েন্দা শাখা ।

২৯ নভেম্বর বিধানসভার সচিবের থেকে শুভেন্দু অধিকারী সহ ১২ জন বিজেপি বিধায়কের নামে অভিযোগ জমা পড়ে হেয়ার স্ট্রিট থানায় । তার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১১ জনের বিরুদ্ধে IPC 341/504/34 মামলা দায়ের করা হয় । এর পাশাপাশি Sec 3, Prevention of Insults to National Honour Act, 1971 ধারায় মামলা রুজু করা হয় ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার রায় অনুযায়ী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন FIR করতে গেলে আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে । সূত্রের খবর, লালবাজারের গোয়েন্দা শাখা হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্ত ভার পাবার পর এই মামলার বিষয়ে কলকাতা হাইকোর্টে জানাবেন ।

প্রসঙ্গত, বুধবার বিধানসভা চত্বরে তৃণমূল ও বিজেপির মধ্যে চলে স্লোগান ও পাল্টা স্লোগান । এরই মধ্যে মুখ্যমন্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীত গাইবার নির্দেশ দেন । সেই সময় বিজেপির পক্ষ থেকে কেউ উঠে দাড়াননি বলে এদিন অভিযোগ আনা হয় । যার জেরে আজ থানায় দায়ের করা হয় অভিযোগ । এই ঘটনায় বিজেপি বিধায়কদের অবশ্য পাল্টা দাবি, জাতীয় সঙ্গীত তাঁরা শুনতেই পাননি । ৪ ডিসেম্বর গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থানের সিদ্ধান্ত নেয় বিজেপি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube