ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১০০ ভরি সোনা!

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০০ ভরি সোনা, এছাড়াও বিধায়কের বাড়ি এবং কলেজ থেকে নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের !

তৃণমূল বিধায়ক এর বাড়ি থেকে শুধু মাত্র ২৮ লক্ষ্য টাকা নয় সিবিআই সূত্রে খবর, শাসক বিধায়কের বাড়ি থেকে মিলেছে আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা ( চুরি, নেকলেস , গলার চেন ) , এই সোনা পাওয়ার পর তার কাগজ চাওয়া হয় পরিবারের সদস্যরা যেহেতু কোন কাগজ বা নথি দেখাতে পারেননি তাই এই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে , গতকালই এই সোনা উদ্ধার হওয়ার পর স্থানীয় একজন ভ্যালুআরকে দিয়ে ভ্যালুয়েশন করানো হয়েছিল কিন্তু তিনি সঠিক ভ্যালুয়েশন দিতে পারেননি এমনটাই মনে করছিল সিবিআই , তাই এই সোনা কলকাতার একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্যালুয়েশন করানো হবে। সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে বিধায়কের বাড়ি এবং কলেজ থেকে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা , এই বিষয়ে নিয়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, খবর সিবিআই সূত্রে , আগামী দিনে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube