।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল । অভিযোগ আনা হল, বুধবার বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি । এদিন হেয়ার স্ট্রিট থানায় ১২ জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ ।
পরিষদীয় মন্ত্রী হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল রাতে হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তৃণমূলের পাঠানো চিঠির ভিত্তিতে এদিন অভিযোগ দায়ের করেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ । সেই চিঠি পরবর্তীকালে ‘ফরোওয়ার্ড’ করেন বিধানসভার অধ্যক্ষ । তৃণমূল কংগ্রেসের অভিযোগে সুপারিশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, বুধবার বিধানসভা চত্বরে তৃণমূল ও বিজেপির মধ্যে চলে স্লোগান ও পাল্টা স্লোগান । এরই মধ্যে মুখ্যমন্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীত গাইবার নির্দেশ দেন । সেই সময় বিজেপির পক্ষ থেকে কেউ উঠে দাড়াননি বলে এদিন অভিযোগ আনা হয় । যার জেরে আজ থানায় দায়ের করা হয় অভিযোগ । এই ঘটনায় বিজেপি বিধায়কদের অবশ্য পাল্টা দাবি, জাতীয় সঙ্গীত তাঁরা শুনতেই পাননি । ৪ ডিসেম্বর গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থানের সিদ্ধান্ত নেয় বিজেপি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

