আইনত ‘বিবাহিত’ পরমব্রত ও পিয়া

।। স্বর্ণালী মান্না ।।

সম্পর্কের গুঞ্জন উড়িয়ে এসেছিলেন দু’জনেই । সোমবার রেজিস্ট্রির মাধ্যমে ‘বিয়ে’ সারলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী । তবে নিমন্ত্রিতদের তালিকায় নেই অনেকেরই নাম । এদিন খুবই ঘরোয়াভাবে কলকাতার যোধপুর পার্লোর্নকে সারলেন বিয়ের অনুষ্ঠান ।

ঘরোয়া বাঙালি সাজে পাওয়া গেল নব দম্পতিকে । কুর্তা-পাজামা-জহর কোট পরা পরমব্রতর পাশে দারুন মানিয়েছিল লাল পাড় সাদা শাড়ি পরা পিয়াকে । সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিশেষ মুহূর্তের কিছু ছবিও ।

তাদের সম্পর্কের কথা প্রায় কারোরই অজানা ছিল না । তবে সেই সম্পর্কে শিলমোহর দিতে দু’জনেই ছিলেন নারাজ । তবে সব গুঞ্জনে ইতি টেনে আনুষ্ঠানিকভাবেই বিয়েটা সেরে ফেললেন চলচ্চিত্র জগতের অন্যতম মুখ পরমব্রত  চট্টোপাধ্যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube