।। স্বর্ণালী মান্না ।।
কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্যবাসী । অমিল ১০০ দিনের কাজের টাকা । তাই সেই বকেয়া টাকা আদায় করতে বুধবার বিধানসভায় আম্বেদকরের পাদদেশে ধরনায় বসল তৃণমূল । অন্যদিকে বিধানসভা চত্বরে ‘চোর’ স্লোগান দিলেন বিরোধী দল বিজেপি । সব মিলিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ।
মঙ্গলবার থেকেই ধরনায় বসেছেন রাজ্যের শাসকদলের নেতৃত্বরা । সেই ধরনা বজায় থাকে অমিত শাহ-র সভার দিনও । বলা চলে আরও তীব্র হয় বুধবারের ধরনা । এদিন দেখা যায় কালো পোশাক পরে ধরনায় সামিল হয়েছেন তৃণমূলের বিধায়করা । অংশগ্রহণ করেন তাপস রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস । মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি ধরনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
তবে থেমে থাকেনি বিরোধী দলও । ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষে বিধানসভায় এসে পৌঁছয় বিজেপি বিধায়করা । দেওয়া হয় ‘চোর, চোর’ স্লোগান । পাল্টা স্লোগান দেয় তৃণমূলও । সব মিলিয়ে আজকের বিধানসভা ছিল যথেষ্ট উত্তপ্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

