জমি বিবাদের জেরে খুনের চেষ্টা!

জমি বিবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা করা হল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে । কলার কাঁদি কাটাকে কেন্দ্র করে সালেয়া বিবি নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করল তাঁর প্রতিবেশী । আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি মহিলা । হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া এলাকায় ঘটে এমনই এক ঘটনা ।

এদিনের ঘটনায় প্রতিবেশী আবুল গাতিদারের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ । আহত মহিলার পরিবারের অভিযোগ, বাড়ির পাশে একটি ফাঁকা জমি নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আবুল গাতিদারের সাথে তাঁর বিবাদ চলছিল । সেই জমিতে একটি কলাগাছ থেকে কলার কাঁদি কাটে সালেয়া বিবি । এরপরেই আবুল গাতিদার এসে সালেয়া বিবির সাথে প্রথমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে । তারপরেই ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে সে ।

সালেয়া বিবি চিৎকার করে সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান । তার চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সালেয়া বিবি ।ঘটনার পর থেকেই পলাতক আবুল গাতিদার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube