জুয়ার ঠেকে পুলিশি হানা, ধৃত ২৪!

মুর্শিদাবাদের এক জুয়ার ঠেকে হানা দিল পুলিশের একটি দল । অভিযানে গিয়ে বাজেয়াপ্ত হল ৬ লক্ষ ৮৯ হাজার টাকা, ১১ টি বাইক, ২৫ টি মোবাইল । বুধবারের এই ঘটনায় গ্রেফতার করা হয় ২৪ জন ।

বাড়িতে থাকা বিড়ির গোডাউনের আড়ালে রমরমিয়ে চলত জুয়ার কারবার । পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সেই বিড়ির গোডাউনে হানা দেয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ । এদিনের অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ ২৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ ।

বুধবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের । জুয়াড়িদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১১ টি বাইক এবং ২৫ টি মোবাইল । বৃহস্পতিবার সকালে ধৃত জুয়াড়িদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ । এদিকে জানা যায় জুয়াড়িদের গ্রেফতার করার সময় থেকেই পলাতক বাড়ির মালিক আহাসান আলী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube