।। স্বর্ণলী মান্না ।।
আবারও আস্থা ভোটের নির্দেশ দেওয়া হল ঝালদা পুরসভাকে । বৃহস্পতিবার ঝালদা পুরসভায় আস্থা ভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আস্থা ভোট করার নির্দেশ দিলেন । একই সঙ্গে ১২ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিলেন বিচারপতি অমৃতা সিনহা ।
অব্যাহত রইল ঝালদা পুরসভার সমস্যা । শীলা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বোর্ড গঠন করে তৃণমূল ও কংগ্রেস । ঝলাদা পুরসভার বোর্ড গঠন করেন শীলা চট্টোপাধ্যায় । তবে তাঁকে চেয়ারপার্সন হিসেবে মেনে নিতে পারেননি তৃণমূলের একাংশ । সেই পদ থেকে তাঁর অপসারন চেয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব । শীলা চট্টোপাধ্যায়ের অপসারন চেয়ে মামলা করে কংগ্রেসও ।
এই টালবাহানায় পেরিয়ে গিয়েছে প্রায় দেড় বছর । স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে পরিষেবা ।এমত অবস্থায় কার দ্বারস্থ হবেন সাধারণ মানুষ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

