রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম গঠনকে কেন্দ্র করে ফের তুঙ্গে তৃণমূল বনাম উপাচার্য তরজা তুঙ্গে ।
বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে মিউজিয়ামের উদ্বোধন করা হয় । তাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক রায়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা ও প্রশাসনিক কর্তারা ।
তবে এই অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ ও সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের কোন ছাত্র ও শিক্ষাকর্মীদের ডাকা হয়নি বলে অভিযোগ তুলে সরব হয় শাসক শিবির । উভয় তৃনমুল সংগঠনের অভিযোগ, রাজ্যপাল মনোনিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কয়েকজন বিজেপি আশ্রিত অধ্যাপকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসুচী নিচ্ছেন অথচ তাদের কাউকে আমন্ত্রন জানাচ্ছেন না । এতে তৃণমূল ছাত্র পরিষদ ও সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের তরফে এই মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করা হয় ।
বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাঙ্গন যা সবার জন্য । এখানে কোন রাজনৈতিক দলের প্রভাব বা ছত্রছায়া নেই বলেই জানিয়েছেন উপাচার্য । এই নিয়ে আগেও যেমন বিতর্ক ছিল তা পরে প্রশমিত হয়েছে। মিউজিয়াম নিয়ে বিতর্কও ঠিক তেমনিভাবেই প্রশমিত করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক কুমার রায় । উপাচার্য নিয়োগের পরই উত্তরবঙ্গের অন্যতম এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল বনাম উপাচার্য তরজা আবারও রাজ্য-রাজ্যপালের সংঘাতের দিকেই ইঙ্গিত বহন করছে বলেই ওয়াকিবহাল মহলের অভিমত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

