বর্ধমানের সরকারি স্কুলের অভিনব উদ্যোগ

অভিনব উদ্যোগ নিল বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ । সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প । স্কুলে মিড ডে মিল সরকারি উদ্যোগে চালু রয়েছে কিন্তু তার বাইরেও এক ব্যতিক্রমী প্রয়াস শুরু হল বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে । স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন দেওয়া হবে প্রাতরাশ । আর সেখানে থাকবে পুষ্টিকর খাবার । বৃহস্পতিবার এমনই এক কর্মসূচির সূচনা হল বিদ্যালয়ে।

এই কর্মসূচি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরীর মস্তিষ্কপ্রসূত । এদিন জানা গিয়েছে এই খাবার পড়ুয়াদের খাওয়ানোর জন্য বছরে প্রায় তিন লক্ষাধিক টাকা খরচ হবে । তা বহন করার দায়িত্ব নিয়েছেন তিনজন । স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী , শিক্ষিকা লাবন্য রায় , এবং প্রধান শিক্ষকের বন্ধু বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ধানি এই দায়িত্ব নিয়েছেন ।

পাশাপাশি জানা যায়, সকালে অনেক পড়ুয়াই না খেয়ে স্কুলে চলে আসত । তাতে শারীরিকভাবে অনেক সমস্যা তৈরি হত । সেই বিষয়টি লক্ষ্য করেই এই অভিনব ভাবনা আসে প্রধান শিক্ষকের মাথায় । এই কর্মসূচিতে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে আসেন স্কুলেরই আরেক সহ শিক্ষিকা লাবন্য রায় । আর্থিক সহযোগিতা করতে অঙ্গীকার করেন প্রধান শিক্ষকের বন্ধু চিকিৎসক রাসবিহারী ধানি । সরকারি সাহায্যের বাইরে এই প্রকল্প কোনভাবেই বন্ধ হবে না এবং স্কুলের এই খাবারের যে মেনু তৈরি হয়েছে তাও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয়ের পরিদর্শক স্বপন দত্ত , বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা । এদিন স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই প্রকল্প কোনদিন বন্ধ হবে না । প্রতিবছরের খরচ বছরের প্রথমেই তারা বিশেষ ফান্ডে জমা করে দেবেন । শুধু তাই নয়, এই খাবার প্রতিদিন স্বাস্থ্য বিধি মেনে স্কুলের পড়ুয়ারাই পরিবেশন করবে । ফলে, একসাথে মিলেমিশে ভাগ করে খাওয়ার প্রবণতা তৈরি হবে তাদের মধ্যে । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সকালের পুষ্টি ,সকলের পুষ্টি’ ।

অভিনব এই ভাবনা ভারতবর্ষের কোন সরকারি স্কুলে চালু নেই বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী । ৬ দিন ৬ রকম মেনু লিষ্ট করা হয়েছে । সোমবার বাটার টোষ্ট ডিম সিদ্ধ, মঙ্গলবার হরলিক্স ও বিস্কুট, বুধবার চকোস বা কনফ্লেক্স, বৃহস্পতিবার দুধ ও কনফ্লেক্স ,শুক্রবার ব্রেড ও ডিম সিদ্ধ, শনিবার কমপ্ল্যান ও বিস্কুট । স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও, খুশি পড়ুয়ারাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube