ধানের পালাতে আগুন ! ৪০ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেল । এমত অবস্থায় দিশেহারা হয়ে পড়লেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর ধান চাষিরা । বুধবার এমনই এক ঘটনায় কপাল পুড়ল ৮টি পরিবারের ।
এ কি কান্ড! পর পর ৯টি ধানের পালাতে আগুন লেগে গেল । ৪০ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেল । ফলে মাথায় হাত পড়ল ৮ টি পরিবারের । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির ধলসা গ্রামে ।
জানা যায়, মুর্শিদাবাদের সাগরদীঘির ধলসা গ্রামের সেখ বদরোদ্দোজা নামে এক কৃষক প্রায় ৬০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন । এর মধ্যে ২০ বিঘা জমিতে নিজে ধান চাষ করেছিলেন এবং ৪০ বিঘা জমিতে ৭টি পরিবার ভাগ চাষী হিসাবে ধান চাষ করেছিলেন বলে তাঁর দাবি ।
সেই ৪০ বিঘা জমির ধান জমি থেকে তুলে রাখা হয় খামার বাড়িতে । খামার বাড়িতে পরপর ৯টি ধানের পালাতে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদীঘি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
তবে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ধান । যার কারণে কপালে চিন্তার ভাঁজ ধান চাষীদের । পরের জমিতে খরচ করে ভাগচাষী হিসাবে ৭টি পরিবার ৪০ বিঘা জমিতে ধান চাষ করে জীবন জিবীকা নির্বাহ করে থাকেন । এই ঘটনার জেরে আজ তাঁদের পথে বসার অবস্থা এসে গিয়েছে । তবে কে বা কারা আগুন লাগিয়েছে বা কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে সাগরদীঘি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

