অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর বিবাদ মেটাতে অবশেষে মাঠে নামলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা । বৃহস্পতিবার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিকের সঙ্গে দেখা করলেন অনুপম হাজরা ।
উল্লেখ্য, বিশ্বভারতীর পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে । ১৩ ডেসিমেল জমি দখল করে আছেন অমর্ত্য সেন, এই অভিযোগেই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বারে বারে হেনস্থা করেছেন বর্ষীয়ান অর্থনীতিবিদকে ।
এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে অমর্ত্য সেনের বাড়িতে জমির কাগজ হস্তান্তর করেছিলেন । তবে তাতেও বিতর্ক থামেনি । বারে বারে বিভিন্ন সময়ে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিক চিঠিও পাঠিয়েছিলেন অমর্ত্য সেনের কাছে ।
যদিও বিশ্বভারতীর সাথে অমর্ত্য সেনের সমস্যা এখনও মেটেনি বলেই অভিযোগ আনা হচ্ছে বিশ্বভারতীর পক্ষ থেকে । তারই মধ্যে বিজেপি নেতা অনুপম হাজরার এই হস্তক্ষেপ নতুন মাত্রা এনে দিচ্ছে । ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে বৈঠক কি মেটাতে পারে এই বিতর্ক? এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে !
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

