কলাবাগান থেকে এক শিশু কন্যার রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের নওদায় । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার বোচাডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম আয়েশা সিদ্দিকা ওরফে সোহানা খাতুন। বয়স দু’বছর চার মাস।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সন্ধায় মৃত ওই শিশুকে বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ির পাশে কলাবাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায় মৃত শিশু কন্যা মা তাকে রেখে অন্য একজনকে বিয়ে করে চলে যান , পরে মৃত শিশুর বাবা সাহাজান শেখ দেড় বছর আগে হরিহরপাড়ার তেহট্ট এলাকায় বিয়ে করেন ।
তারপর থেকেই ওই শিশু তার বাবা , ঠাকুমা, ও সৎ মায়ের কাছে থাকেন। যদিও এই বিষয়ে মৃত শিশুর ঠাকুমা অভিযোগ করেন শিশুর সৎ মা তাকে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেন। এই বিষয়ে মৃত শিশুর সৎ মা ডলি বিবি এই অভিযোগ অস্বীকার করেন । ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ মৃত শিশু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

