।। স্বর্ণালী মান্না ।।
শহরে একাধিক জায়গায় চলছে সিবিআই তল্লাশি । বাদ গেলেন না সঙ্গীত শিল্পী অদিতি মুন্সীর স্বামী তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীও । বৃহস্পতিবার সকালেই দেবরাজের রাজারহাটের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কান্দ্রীয় তদন্তকারী অংস্থা । এদিন জানা যাচ্ছে মূলত পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকের এই অভিযান ।
এদিন জানা যায়, তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না দেবরাজ । তবে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ । এদিন প্রায় ৪ ঘন্টা ধরে তল্লাশি চালায় সিবিআই । তারপরই দেবরাজকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান আধিকারিকরা । অবশ্য কোথায় তাঁরা যাচ্ছেন সেই বিষয়ে এদিন কিছুই জানা যায়নি ।
প্রসঙ্গত, এর আগেও সিবিআই তলবের সম্মুখীন হয়েছিলেন দেবরাজ । ২০২২ সালে নির্বাচনী হিংসার মামলার তদন্তে জেরা করা হয় তাঁকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

