সিবিআই স্ক্যানারে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য !

শহর কলকাতার একাধিক জায়গাতে চলছে সিবিআইয়ের তল্লাশি অভিযান । র‍্যাডারে রয়েছেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত । এবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে চলল সিবিআই-এর তল্লাশি অভিযান । বৃহস্পতিবার বৈষ্ণবঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলর । সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের আধিকারিকরা । সূত্রের খবর, এদিন বাড়িতেই রয়েছেন কাউন্সিলর ।

এদিনের ঘটনায় সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালানোর জন্যই সিবিআই-এর এদিনের তল্লাশি অভিযান । বৃহস্পতিবার সকালবেলা নিজাম প্যালেস থেকে সিবিআই-এর দু’টি দল বের হয় । দু’টি গাড়ি করে তাঁরা পৌঁছন পাটুলিতে বাপ্পাদিত্যর বাসভবনে । জানা যাচ্ছে, এদিন সিবিআই-এর গোয়েন্দাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । প্রথমে বাড়িতে কলিং বেল বাজানো হয় এদিন । প্রায় ২০ মিনিট সিবিআই আধিকারিকদের বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলেও জানা গিয়েছে । কিছুক্ষণ পরে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত দাশগুপ্ত নিজেই দরজা খুলে দেন তাঁদের । পাশাপাশি বাড়ির লাগোয়া অন্য একটি বাড়ির ছাদেও উঠে যান এক সিবিআই আধিকারিক । গেটের ভেতরে, বাইরে এবং বাড়ির পিছন দিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয় । মূলত শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন বাপ্পাদিতর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল ।

এদিন ৪ জন সিবিআইয়ের আধিকারিক ও ২ জন ব্যাংকের আধিকারিক এসেছেন বাপ্পাদিত্যর বাড়িতে । গতকাল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তদন্তের ৫০-এর অধিক পাতার রিপোর্ট জমা দেয় সিবিআই । সূত্রের খবর , সেই রিপোর্টে যাদের নাম রয়েছে তাদের বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই-এর গোয়েন্দারা ।

প্রসঙ্গত জানা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে আসা বাপ্পাদিত্যর । প্রাক্তন শিক্ষামন্ত্রীর মানসপুত্র বলেই পরিচিত তিনি । যদিও পার্থর গ্রেফতারির পর থেকেই সিবিআইয়ের র‍্যাডারে ছিলেন এই তৃণমূল কাউন্সিলর । সূত্রের খবর, এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন বাপ্পাদিত্য । তার উপস্থিতিতেই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখছেন গোয়েন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube