।। স্বর্ণালী মান্না ।।
কল্যাণময় জামিন পেতেই ফের নিয়োগ দুর্নীতি কাণ্ডে অতি সক্রিয় ভূমিকা নিল সিবিআই । স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার জামিন পেয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । তারপরেই অতি সক্রিয় ভূমিকা নেয় সিবিআই । আদালতের কাছে “Shown Arrest”-এর আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এবার নিয়োগ দুর্নীতির অন্য মামলায় শ্যোন অ্যারেস্টের আর্জি সিবিআই-এর, নিয়োগ দুর্নীতির নবম দশম মামলায় কল্যাণময়কে শ্যোন অ্যারেস্টের আর্জি জানাল সিবিআই । জানা যাচ্ছে আপাতত জামিন হচ্ছে না কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের । আরও একবার আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । “Shown Arrest”-এর আর্জি জানিয়ে ফের আদালতে সিবিআই ।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি শোনার পর রায় স্থগিত রেখেছে আদালত । তাই জামিন পাওয়ার পরও কল্যাণময়ের জেল মুক্তি নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে কল্যাণময় জেল বন্দী রয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, অযোগ্যদের সুপারিশ পাঠানো হত তাঁকে । পরবর্তীতে সেই অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

