দাসনগরে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান

বৃহস্পতিবার হাওড়ার দাসনগরে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান । দাসনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে চলতি বছরের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান পালিত হল ।

বৃহস্পতিবার সকালে হাওড়া আমতা রোডের নবজাগরণ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ২০২৩ সালের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি, জেলাশাসক ড. পি.দিপাপ প্রিয়া সহ স্থানীয় মানুষজন । পাশাপাশি উপস্থিত ছিল কিছু স্কুল পড়ুয়া ও হাওড়া সিটি পুলিশের কর্মীরা ।

এদিন ট্রাফিক পুলিশ দ্বারা বাইক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । এছাড়াও স্থানীয় কিছু স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের হেলমেট বিতরণও করা হয় বলে জানা গিয়েছে ।একই সঙ্গে কুইজ প্রতিযোগিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে ট্রাফিক নিয়ম পালন ও সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয় অনুষ্ঠান থেকে । ভাল কাজের জন্য কিছু ট্রাফিক পুলিশ আধিকারিকদের পুরস্কৃতও করা হয় এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube