মিড ডে মিলের চাল-ডালে গিজগিজ করছে পোকা

মিড ডে মিলের চাল ডালে পোকা গিজগিজ করছে , চাল ডাল আইসিডিএস কর্মীর গায়ে ছুড়ে মেরে বিক্ষোভ অভিভাবকদের । বসিরহাট চাঁপাপুকুর দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । মিড ডে মিলের চাল ডালে পোকা, আর সেই চালেই হচ্ছে রান্না । রান্নার হাঁড়িতেও ভাসছে পোকা !

বহুবার অভিভাবকরা অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি । সেই কারণেই বৃহস্পতিবার একই রকম ভাবে রান্না হওয়া দেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । পোকা লাগা চাল ডাল আইসিডিএস কর্মীর গায়ে ছুড়ে মেরে, ঘিরে ধরে বিক্ষোভ দেখালো । ICDS কর্মী রিনা মজুমদার বলেন, ‘চাল ঝেড়ে নেওয়া হয়েছে তারপরেও পোকা আছে কী করব ।’ এমন গুরুতর বিষয়ে এহেন উদাসীনতা সত্যিই ভাবাচ্ছে শিশুদের জীবন নিয়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube