নিউজটাইম ওয়েবডেস্ক : এ চুরি যেমন তেমন নয় ! এবারে চুরি হল আস্ত চারচাকা গাড়ি। চুরির ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে।
ঘটনা জগৎবল্লভপুর থানার অন্তর্গত গুমাডাঙি শিমুলতলা এলাকার। অভিযোগ, শিমুলতলা নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ গতকাল রাতে ভাড়া খেটে আসার পর প্রতিদিনের মতো তার গাড়িটি পার্কিং করে রাখেন বাড়ির সামনে। আজ সকালে দেখেন গাড়িটি সেখানে নেই। আশেপাশে খুঁজেও গাড়ির সন্ধান পাননি তার পরিবারের লোকজন। অভিযোগ, লাল রঙের চার চাকা ওই গাড়িটি চুরি করে নিয়েগেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে। ঘটনায় জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। এলাকার ও সেখানকার বিভিন্ন রাস্তায় থাকা সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, বেশ কিছুদিন হলো জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার চুরির ঘটনা ঘটছে। এই ঘটনার জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার মানুষ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

