বিদ্যালয় বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল আটক করেন উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । বুধবার সেই মোবাইল ফেরত পেতে পরীক্ষা শেষে লাঠি বাঁশ নিয়ে অস্থায়ী কর্মীর উপর চড়াও হয় ছাত্র । চলে মারধর । আক্রমণের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অস্থায়ী কর্মীর ।
ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । বুধবার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল । সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে । সেই নিষেধাজ্ঞা মানেনি অনেক পরীক্ষার্থীই । তারপরেও পরীক্ষা দিতে এসে অনেকই মোবাইল নিয়ে আসে ।
পরীক্ষার আগে সে মোবাইলগুলো আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছে তাদেরকে মোবাইল হস্তান্তর করে দেওয়া হয়েছে বলে জানা যায় । কিন্তু কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না নিয়ে এসে লাঠিসোটা নিয়ে হঠাৎই চড়াও হয় অস্থায়ী কর্মী শিবু শী-এর উপরে । এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যান ওই অস্থায়ী কর্মী ।
তাকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ইতিমধ্যেই এদিনের ঘটনার তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ । এলাকায় রয়েছে উত্তেজনা । ঘটনার তদন্তে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

