এবার ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল । বুধবার দুর্গাপুর স্টেশনে এক ব্যাক্তিকে দেখা মাত্রই প্রকাশ্যে জুতো পেটা করলেন এক মহিলা । উত্তেজিত ওই মহিলার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জিআরপি ও আরপিএফ কর্মীরা ।
দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে এক মহিলা নিজের পায়ের জুতো দিয়ে বেধড়ক মারধর করলেন এক ব্যাক্তিকে । কিন্তু কেন প্রকাশ্যে এই মারধর? ছুটে আসেন জিআরপি কর্মীরা, এগিয়ে আসেন রেল রক্ষী বাহিনীরাও । তখন ওই মহিলার কাছে জুতোপেটা খাওয়ার পর রক্তাত্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যাক্তিকে ।
অভিযোগ ওঠে, রানীগঞ্জের বিজেপি কর্মী ওই মহিলা , ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে ওই ব্যাক্তিকে প্রায় দু লক্ষ টাকার মতো দিয়েছিলেন । জানা যায়, মহিলার কাছ থেকে বছর দুয়েক আগে সেই টাকা নিলেও আজও তিনি না পেয়েছেন চাকরি, না ফেরত পেয়েছেন তাঁর টাকা । এই দুই বছর ধরে অনেক বার ফোন করেছেন ওই ব্যাক্তিকে, কিন্তু মহিলা বিজেপি কর্মীর ফোন দু-একবার ধরলেও, পরে ওই ব্যাক্তি মহিলার ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন বলেও দাবি মহিলার ।
টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন ওই মহিলা । অবেশেষে এদিন দুর্গাপুর স্টেশনে দেখা হতেই মহিলা তাকে জুতো পেটা করেন । ঘটনার জেরে রেল পুলিশ আটক করে অবনী মণ্ডল নামে ওই ব্যক্তিকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

