সোমবার রাতে তুফানগঞ্জের সংশোধনাগারের অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে রাতে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের । গুরুতর আহত অবস্থায় বিচারাধীন অভিযুক্ত সহ পুলিশ কর্মীদের চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
জানা যাচ্ছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুজিত দাস । আহতদের মধ্যে রয়েছে একজন মহিলা হোম গার্ড, একজন সিভিক ভলান্টিয়ার, অ্যাম্বুল্যান্সের চালক এবং একজন মহিলা অভিযুক্ত । তারা প্রত্যেকেই কোচবিহারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । সংশোধনাগারের অ্যাম্বুল্যান্সের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা কয়দিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন ওই দুর্ঘটনায় ।
প্রসঙ্গত, সোমবার অ্যাম্বুল্যান্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন ৫ জন ব্যাক্তি । তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি কালিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এই বিষয়ে জানা যায় তুফানগঞ্জ থানার অধীনে এক বিচারাধীন অসুস্থ আসামীকে কোচবিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল এদিন ।
এদিনের ঘটনায় জানা যায়, কোচবিহার নিয়ে যাওয়ার পথে তুফানগঞ্জগামী একটি বোলেরো পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুল্যান্সটির । এরপরই সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে । সেখানে পুলিশ কর্মী রেখা রানী দাস, গোবিন্দ শর্মা, সুজিত দাস সহ-ড্রাইভার ও আসামীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল বলে জানা যায় । তাদের সকলকেই কোচবিহারে রেফার করা হয় । খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছন তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

