চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চার দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি উত্তরবঙ্গে আসবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে । মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যেতে পারেন বলে মনে ওঁরা হছে ।

পাশাপাশি তিনি ধূপগুড়িতে যাবেন বলেও জানা গিয়েছে । বুধবার ধূপগুড়ির বিভিন্ন জায়গার মাঠ পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন, পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা ও অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা । পরিদর্শন করেছেন শালবাড়ি হাইস্কুলের মাঠ ,তেলিপাড়া এলাকায় অবস্থিত কার্তিক ওরাও হিন্দী স্কুল সংলগ্ন মাঠ, সেন্ট্রাল ডুয়ার্স ক্লাবের মাঠ, এয়ার ফিল্ডের মাঠও ।

অন্যদিকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে এসে মহকুমার নোটিফিকেশন ঘোষণা করতে পারেন । উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে গত ২ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছেন । জানা গিয়েছে ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে ধূপগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন ।

এরপর ৫ সেপ্টেম্বর উপনির্বাচনের পর ফলাফল প্রকাশ করা হয় ৮ সেপ্টেম্বর । জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় । এরপর তিনদিনের মধ্যেই, অর্থাৎ ১১ সেপ্টেম্বর ধূপগুড়িকে মহকুমা করার বিষয়টি মন্ত্রীসভায় পাশ হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube