‘যেতে নাহি দিব’, শিক্ষকের বদলি রুখতে তৎপর ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা

শিক্ষকের বদলি রুখতে বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া পঞ্চায়েতের পূর্ব জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা । তবে তারা একা নয়; সঙ্গ দিলেন তাদের অভিভাবকরাও ।

প্রায় পনেরো বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন বিশ্বজিৎ মারিক । বর্তমানে তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও সামলাচ্ছেন । ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের প্রিয় এই শিক্ষকের সম্প্রতি বদলির নির্দেশ আসে । এতেই ক্ষুব্ধ হন বহু মানুষ । তাঁর বদলি রুখতে এই দিন সকাল থেকে স্কুলের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন । ছাত্র-ছাত্রীরা তাঁকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে ।

তবে এদিন বিশ্বজিৎ মারিকই তাঁদের স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে বারণ করেন । এরপরেই স্কুল পরিদর্শকের দফতরে গণস্বাক্ষর-সহ বদলির নির্দেশ খারিজ করার আবেদনের সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ ও স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ । তারপর বেশ কিছুক্ষণ আলোচনার পর স্কুল পরিদর্শক জানান স্কুলের অভিভাবক ও শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে । সেই আলোচনায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube